1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আত্মপ্রকাশ করল ‘প্রিয় শেরপুর ডটকম’ শেরপুরে দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ দিলেন প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন দক্ষিণ আফ্রিকায় সুপারশপে আগুন: নারায়ণগঞ্জে নিহত ৫ জনের বাড়িতে মাতম হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নালিতাবাড়ীর আশরাফুজ্জামান নালিতাবাড়ীতে বন্যার্ত ২০০ পরিবারের মধ্যে খাদ্যসহায়তা প্রদান ‘সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা’- শেরপুরে ত্রাণ প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি : এ্যানি জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী।

তিনি বলেন, এ হামলায় সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী আহত হয়েছেন। এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসটিকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে হামলা করেছে সন্ত্রাসীরা। তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতর ঢুকিয়ে ন্যাক্করজনক এই কাণ্ড ঘটিয়েছে। কেবল মাইক্রোবাস ভেঙেই ক্ষান্ত হয়নি তারা; মোবাইল এবং ক্যামেরাও নিয়ে গেছে। গাড়ি ভাংচুরের একটা ভিডিও আমাদের কাছে এসেছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘উদ্বেগজনক বিষয় হলো, পুলিশের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটেছে। এমনকি এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংঘটিত এই সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত। হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নিয়ে গেছে।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com