1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আত্মপ্রকাশ করল ‘প্রিয় শেরপুর ডটকম’ শেরপুরে দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ দিলেন প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন দক্ষিণ আফ্রিকায় সুপারশপে আগুন: নারায়ণগঞ্জে নিহত ৫ জনের বাড়িতে মাতম হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নালিতাবাড়ীর আশরাফুজ্জামান নালিতাবাড়ীতে বন্যার্ত ২০০ পরিবারের মধ্যে খাদ্যসহায়তা প্রদান ‘সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা’- শেরপুরে ত্রাণ প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি : এ্যানি জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

‘সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা’- শেরপুরে ত্রাণ প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ঝিনাইগাতী, শেরপুর : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি বলেছেন, “আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা। আমাদের পর্যাপ্ত ফান্ড নেই। যেটুকু বরাদ্দ আছে, তা দিয়ে যতটুকু কাজ করা সম্ভব, ততটুকুই করব। দেশে এখন গণতান্ত্রিক সরকার রয়েছে। এ বছর না হলেও আগামী বছর দৃষ্টিনন্দন কিছু করতে পারব বলে আশা করছি।”

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম, নওকুচি ও গান্ধিগাঁও এলাকায় প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর (পিআইও) কর্তৃক সদ্য নির্মিত সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সীমিত বরাদ্দের মধ্যেও সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জেলা প্রশাসক ফরিদা ইয়াছমিন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ, সদস্যসচিব লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com