1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আত্মপ্রকাশ করল ‘প্রিয় শেরপুর ডটকম’ শেরপুরে দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ দিলেন প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন দক্ষিণ আফ্রিকায় সুপারশপে আগুন: নারায়ণগঞ্জে নিহত ৫ জনের বাড়িতে মাতম হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নালিতাবাড়ীর আশরাফুজ্জামান নালিতাবাড়ীতে বন্যার্ত ২০০ পরিবারের মধ্যে খাদ্যসহায়তা প্রদান ‘সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা’- শেরপুরে ত্রাণ প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি : এ্যানি জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

নালিতাবাড়ীতে বন্যার্ত ২০০ পরিবারের মধ্যে খাদ্যসহায়তা প্রদান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি অসহায় পরিবারের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ করেছে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার আব্দুল হাকিম স্মৃতি মডেল উচ্চবিদ্যালয় মাঠে এ সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোস্ত এইড বাংলাদেশের এ উদ্যোগ বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর একটি প্রশংসনীয় উদাহরণ।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মু. গোলাম কিবরিয়া, নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) নিজামুল হক, সাংবাদিক আব্দুল মোমেন, সমাজসেবক দুলাল হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকেরা।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জরুরি প্রয়োজন বিবেচনায় প্রতিটি ফুড প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার ভোজ্য তেল, ১ কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু, ২ কেজি লবণ, ২ কেজি চিনি, ২ কেজি ছোলা, ১ কেজি মুড়ি, আধা কেজি খেজুর এবং প্রয়োজনীয় জরুরি ওষুধ দেওয়া হয়েছে। এসব সহায়তা কয়েক দিনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যচাহিদা পূরণে সহায়ক হবে বলে আশা করছে সংগঠনটি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এমন উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক খাদ্যসংকট নিরসনের পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরতে সহায়ক ভূমিকা রাখবে।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি জানায়, দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটময় সময়ে তারা ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও খাদ্যসহায়তা, চিকিৎসাসেবা ও পুনর্বাসনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com