1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আত্মপ্রকাশ করল ‘প্রিয় শেরপুর ডটকম’ শেরপুরে দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ দিলেন প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন দক্ষিণ আফ্রিকায় সুপারশপে আগুন: নারায়ণগঞ্জে নিহত ৫ জনের বাড়িতে মাতম হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নালিতাবাড়ীর আশরাফুজ্জামান নালিতাবাড়ীতে বন্যার্ত ২০০ পরিবারের মধ্যে খাদ্যসহায়তা প্রদান ‘সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা’- শেরপুরে ত্রাণ প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি : এ্যানি জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দক্ষিণ আফ্রিকায় সুপারশপে আগুন: নারায়ণগঞ্জে নিহত ৫ জনের বাড়িতে মাতম

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকার একটি সুপারশপে ভয়াবহ আগুনে নিহত ৬ বাংলাদেশির পাঁচজনের বাড়ি নারায়ণগঞ্জ সদর থানার আলীরটেক ইউনিয়নে।

তিনি নিয়মিত দক্ষিণ আফ্রিকায় যাতায়াত করেন। অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন তারা পরস্পরের আত্মীয়। একই ওয়ার্ডে বাড়ি হওয়ায় নিজের দোকানে চাকরি দিয়ে তাদের আফ্রিকা নিয়েছিলেন রওশন আলী।

নিহত ৬ জনের মধ্যে যে পাঁচজনের বাড়ি নারায়ণগঞ্জের আলীরটেকে। তারা হলেন, আলীরটেক ইউনিয়নের ক্রোকের চর গ্রামের মনির হোসেনের ছেলে মো. ফাহিম (২৯), একই গ্রামের আলী মিয়ার ছেলে আপন আহমেদ (২৩), মৃত শরব আলীর ছেলে নুর মোহাম্মদ (৫৫), তৈলখিরার চর গ্রামের ফারুক হোসেনের ছেলে মো. ফয়সাল (২৬), বক্তাবলীর কানাইনগর গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে মো. শাহিন (৩০)।

ছেলের মৃত্যুর খবর পেয়ে নিহত আপনের শোকাহত বাবা আলী মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, আগুনে আমার ছেলে ও আমাদের গ্রামের আরও কয়েকজন মারা গেছে। আগুন সবকিছু কেড়ে নিয়ে গেছে।

এদিকে মঙ্গলবার ভোরের আলো ফুটে উঠার পরেই মর্মান্তিক ওই ঘটনার খবর জানার পর নিহতদের স্বজনরা তাদের বাড়িতে ভিড় করছে। নিহতদের স্বজনদের আহাজারিতে তাদের স্বান্তনা দেওয়ার মতো ভাষা উপস্থিত কারোই ছিল না।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় নারায়ণগঞ্জের কয়েকজন বাসিন্দার নিহত হওয়ার খবর পেয়েছি। তবে সরকারি ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক তালিকা বা নিশ্চিত তথ্য আমাদের কাছে আসেনি। সরকারিভাবে তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com