1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী ভারতে ‘তেলাপোকা’দের নতুন হুমকি, গ্রেপ্তারদের মুক্তি না দিলে আবার রাজপথে নামবেন শেরপুরে গণশুনানিতে ১৬১ জন পেলেন নগদ অর্থ ও চিকিৎসা সহায়তা সার কালোবাজারির অভিযোগে ২০ ডিলারের বিরুদ্ধে মামলা নালিতাবাড়ীতে ভূমিসেবা নিয়ে কমিউনিটি অ্যাকশন সভা আট বছর পর রাতের ভোট বাস্তবায়নের খেসারত দিলেন শেরপুরের সাবেক ডিসি গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্পখাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। এই সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিটিএমএ-এর সভাপতি।

শওকত আজিজ রাসেল বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিতবোধ করছেন।

পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে বলে জানান বিটিএমএ সভাপতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com