1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী ভারতে ‘তেলাপোকা’দের নতুন হুমকি, গ্রেপ্তারদের মুক্তি না দিলে আবার রাজপথে নামবেন শেরপুরে গণশুনানিতে ১৬১ জন পেলেন নগদ অর্থ ও চিকিৎসা সহায়তা সার কালোবাজারির অভিযোগে ২০ ডিলারের বিরুদ্ধে মামলা নালিতাবাড়ীতে ভূমিসেবা নিয়ে কমিউনিটি অ্যাকশন সভা আট বছর পর রাতের ভোট বাস্তবায়নের খেসারত দিলেন শেরপুরের সাবেক ডিসি গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সার কালোবাজারির অভিযোগে ২০ ডিলারের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

 শেরপুর : সরকারি বরাদ্দের সার কালোবাজারে বিক্রি, কৃত্রিম সংকট সৃষ্টি এবং সরকারের আর্থিক ক্ষতির অভিযোগে শেরপুর সদর উপজেলার ২০ জন সার ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী শেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। তিনি শেরপুর সদর থানায় দায়ের করা এজাহারে সরকারি বরাদ্দের সার বিতরণে অনিয়ম, অধিক মুনাফার আশায় কালোবাজারে বিক্রি এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ আনেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুন উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জাহানকে সঙ্গে নিয়ে সদর উপজেলার বিভিন্ন সার ডিলারের দোকান পরিদর্শন করা হয়। এ সময় সার বিক্রির রেজিস্টার ও ক্যাশ মেমো জব্দ করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ব্যাপক অনিয়মের তথ্য পাওয়া যায় বলে উল্লেখ করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তরা সরকারি বরাদ্দের বিপুল পরিমাণ ইউরিয়া, ডিএপি, টিএসপিসহ বিভিন্ন ধরনের সার অধিক লাভের আশায় কালোবাজারে বিক্রি করেন। এতে বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টি হয় এবং কৃষকদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনতে হয়েছে।

এ ঘটনায় সরকারের কোটি টাকার আর্থিক ক্ষতির পাশাপাশি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা চরম ভোগান্তির শিকার হয়েছেন বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলায় ২০ জন সার ডিলারকে আসামি করা হয়েছে। শেরপুর সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলাটি রুজু করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি সার বিতরণে অনিয়ম ও কালোবাজারির অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com