1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী ভারতে ‘তেলাপোকা’দের নতুন হুমকি, গ্রেপ্তারদের মুক্তি না দিলে আবার রাজপথে নামবেন শেরপুরে গণশুনানিতে ১৬১ জন পেলেন নগদ অর্থ ও চিকিৎসা সহায়তা সার কালোবাজারির অভিযোগে ২০ ডিলারের বিরুদ্ধে মামলা নালিতাবাড়ীতে ভূমিসেবা নিয়ে কমিউনিটি অ্যাকশন সভা আট বছর পর রাতের ভোট বাস্তবায়নের খেসারত দিলেন শেরপুরের সাবেক ডিসি গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

শেরপুরে গণশুনানিতে ১৬১ জন পেলেন নগদ অর্থ ও চিকিৎসা সহায়তা

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে জনস্বার্থে আয়োজিত গণশুনানিতে ১৬১ জন অসহায় ও সেবাপ্রার্থীকে নগদ অর্থ ও চিকিৎসা সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এসব সহায়তা দেন।

গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ২০৮ জন মানুষ ভূমি-সংক্রান্ত জটিলতা, চিকিৎসা সহায়তা, কর্মহীনতা, বেকারত্ব, নদীভাঙন, আর্থিক সংকটসহ নানা সমস্যা তুলে ধরেন।

জেলা প্রশাসক তাঁদের বক্তব্য শুনে সমস্যা অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ, দিকনির্দেশনা ও সহায়তার ব্যবস্থা করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গণশুনানিতে ১৬১ জনকে নগদ অর্থ ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়। এছাড়া ১৬ জন নারীকে গৃহ নির্মাণ সহায়তা, ১৮ জনকে ঢেউটিন, ৫ জন নারীকে সেলাই মেশিন দেওয়া হয়। পাশাপাশি দুইজনকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া আটজন সেবাপ্রার্থীকে তাঁদের সমস্যার ধরন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। এর মধ্যে সিভিল সার্জনের কার্যালয়, শেরপুর পৌরসভা, সদর হাসপাতাল তত্ত্বাবধায়কের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ভূমি অফিস ও জেলা সমাজসেবা কার্যালয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নিতেই নিয়মিত গণশুনানির আয়োজন করা হচ্ছে। এতে মানুষ সহজে সরকারি সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com