1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী ভারতে ‘তেলাপোকা’দের নতুন হুমকি, গ্রেপ্তারদের মুক্তি না দিলে আবার রাজপথে নামবেন শেরপুরে গণশুনানিতে ১৬১ জন পেলেন নগদ অর্থ ও চিকিৎসা সহায়তা সার কালোবাজারির অভিযোগে ২০ ডিলারের বিরুদ্ধে মামলা নালিতাবাড়ীতে ভূমিসেবা নিয়ে কমিউনিটি অ্যাকশন সভা আট বছর পর রাতের ভোট বাস্তবায়নের খেসারত দিলেন শেরপুরের সাবেক ডিসি গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সিলেট : মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের চা কন্যা ভাস্কর্য এলাকায় সড়ক বন্ধ করে তাদের গাড়ি আটকে দেওয়া হয়। 

একপর্যায়ে পুলিশের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করতে দেখা যায়।

দলীয় সূত্রে জানা যায়, আজ বিকেল ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু প্রমুখ। শ্রীমঙ্গল শহর থেকে হবিগঞ্জে যাওয়ার পথে চা কন্যা ভাস্কর্য এলকায় শ্রীমঙ্গল – শায়েস্তাগঞ্জ সড়কে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের গাড়িবহর আটকে দেয়। এ সময় সড়কের দুপাশে শতশত গাড়ি আটকা পড়ে।

উল্লেখ্য, গতকালের হামলার প্রতিবাদে আজ হবিগঞ্জে প্রতিবাদ সমাবেশ ডেকেছে এনসিপি। সেখানে উত্তেজনার প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করেছে সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com