1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী ভারতে ‘তেলাপোকা’দের নতুন হুমকি, গ্রেপ্তারদের মুক্তি না দিলে আবার রাজপথে নামবেন শেরপুরে গণশুনানিতে ১৬১ জন পেলেন নগদ অর্থ ও চিকিৎসা সহায়তা সার কালোবাজারির অভিযোগে ২০ ডিলারের বিরুদ্ধে মামলা নালিতাবাড়ীতে ভূমিসেবা নিয়ে কমিউনিটি অ্যাকশন সভা আট বছর পর রাতের ভোট বাস্তবায়নের খেসারত দিলেন শেরপুরের সাবেক ডিসি গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

আট বছর পর রাতের ভোট বাস্তবায়নের খেসারত দিলেন শেরপুরের সাবেক ডিসি

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: আট বছর পরে এসে রাতের ভোট বাস্তবায়নের খেসারত দিলেন শেরপুরের সাবেক জেলা প্রশাসক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আনারকলি মাহবুব। প্রজ্ঞাপন জারি করে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে তাঁকে অবসরে পাঠানো হয়েছে। একই আদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা দেশের ৩২ জন তৎকালীন জেলা প্রশাসককেও (বর্তমানে যুগ্ম সচিব) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। অবসরে পাঠানোর আগে আনারকলি মাহবুবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।

সূত্র জানায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন এসব কর্মকর্তা। ওই নির্বাচনকে ঘিরে তাঁদের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক ছিল।

আনারকলি মাহবুব ২০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১৮ সালের ৯ আগস্ট শেরপুরের ২৪তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় আড়াই বছর দায়িত্ব পালন শেষে ২০২১ সালের ৩১ মে তিনি অন্যত্র বদলি হন। জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বও পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com