1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী ভারতে ‘তেলাপোকা’দের নতুন হুমকি, গ্রেপ্তারদের মুক্তি না দিলে আবার রাজপথে নামবেন শেরপুরে গণশুনানিতে ১৬১ জন পেলেন নগদ অর্থ ও চিকিৎসা সহায়তা সার কালোবাজারির অভিযোগে ২০ ডিলারের বিরুদ্ধে মামলা নালিতাবাড়ীতে ভূমিসেবা নিয়ে কমিউনিটি অ্যাকশন সভা আট বছর পর রাতের ভোট বাস্তবায়নের খেসারত দিলেন শেরপুরের সাবেক ডিসি গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

নালিতাবাড়ীতে ভূমিসেবা নিয়ে কমিউনিটি অ্যাকশন সভা

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সহজে সরকারি সেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে একটি কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) উপজেলার পাঁচগাঁও বাজারে এ সভার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)।

নালিতাবাড়ী উপজেলা ভূমি অফিসভিত্তিক এসিজির সমন্বয়ক অনামিকা দাসের সভাপতিত্বে এবং টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, এসিজি সদস্য খন্দকার জান্নাতুল ইসলাম, ইয়েস-এর সহ-দলনেতা সাজন চন্দ্র শীল, সাবেক সহ-দলনেতা রনি মিয়া এবং বাংলার কাগজ প্রতিনিধি আমানুল্লাহ আসিফ।

বক্তারা বলেন, ভূমিসেবা এখন আগের তুলনায় সহজ ও প্রযুক্তিনির্ভর হয়েছে। দালালের আশ্রয় না নিয়ে সরাসরি সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।

সভায় নামজারি, ভূমি উন্নয়ন কর, অনলাইন ভূমিসেবা, আবেদন প্রক্রিয়াসহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা এবং নাগরিকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় স্থানীয় বাসিন্দারা ভূমি অফিসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে প্রতিকারের দাবি জানান।

টিআইবির পক্ষ থেকে জানানো হয়, সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর মাধ্যমে উত্থাপিত অভিযোগগুলো উপজেলা ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে ধরা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com