1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নিউজিল্যান্ড সফর স্থগিতের ভাবনা বিসিবির

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের আগে নিউজিল্যান্ডে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের।

করোনার ধাক্কায় বিশ্বকাপ এ বছর হচ্ছে না। এজন্য নিউজিল্যান্ড সফরও স্থগিত করার চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । ২০২১ সালে বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ড সফর করার ইচ্ছে বিসিবির। এজন্য নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে যোগাযোগ হচ্ছে বোর্ডের। তবে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি।

এ বছর নিউজিল্যান্ডেরও বাংলাদেশে আসার কথা ছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগস্টে বাংলাদেশে আসত কিউইরা। কিন্তু করোনার কারণে বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নিউজিল্যান্ড ক্রিকেট আলোচনার মাধ্যমে সিরিজটি স্থগিত করেছে। সময়-সুযোগ বুঝে ভবিষ্যতে সিরিজটি আয়োজন করা হবে। আলোচনার মাধ্যমে দুই বোর্ড সিরিজটি আয়োজনের জন্য উপযুক্ত সময় খুঁজে নেবে।

নিউজিল্যান্ড সফর নিয়ে আকরাম খান রাইজিংবিডিকে বলেছেন, ‘এ মুহূর্তে নিউজিল্যান্ড সফরের কোনও সম্ভাবনা নেই। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে আমরা কিউইদের বিপক্ষে সিরিজটি আয়োজন করেছিলাম। বিশ্বকাপ যেহেতু এখন স্থগিত, সেই সিরিজের কোনও কার্যকারিতা নেই। আগামী বছর বিশ্বকাপের আগে আমরা কন্ডিশনিং ক্যাম্পসহ সিরিজটি আয়োজন করার চেষ্টা করবো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com