1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

দক্ষিণ আফ্রিকায় খনি ধসে ১৪ শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার একটি অবৈধ খনিতে প্রাচীর ধসে অন্তত ১৪ জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) এবিসি নিউজের এক প্রতিবেদনে পুলিশের বরাতে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

জোহানেসবার্গ থেকে প্রায় ১৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে প্লাটিনাম উত্তোলনের কেন্দ্র হিসেবে পরিচিত রুস্টেনবার্গ শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নর্থ ওয়েস্ট প্রদেশের পুলিশ কমিশনার জানান, ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছে কি না তা শনাক্ত করতে উদ্ধারকারী কুকুর ও বিশেষ সরঞ্জাম নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। আঘাত পাওয়া আটজনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া তিনজনকে অবৈধ খননের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য পাঁচজন পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিনিয়ত নিরাপত্তা ঝুঁকি নিয়ে চলা এই অপরাধ দমন এবং সংগঠিত অপরাধ মোকাবিলার লক্ষ্যে দেশটির প্রেসিডেন্ট সিয়েরিল রামাপোসা এ বছর রাস্তায় সেনা মোতায়েন করে বছরব্যাপী বিশেষ অভিযান শুরু করেছেন। এর আগে ২০২৪ সালের শেষের দিকে পুলিশ বেষ্টিত একটি স্বর্ণখনিতে আটকে পড়ে ৮০ জনেরও বেশি অবৈধ শ্রমিকের মৃত্যু হয়েছিল।

সূত্র: এবিসি নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com