1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

শেরপুরে মধ্যরাতে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক

  • আপডেট টাইম :: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

শেরপুর : শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আটক করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) মধ্যরাতে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় তার বাসভবনে ওই ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আপত্তিজনক কোন তথ্য পায়নি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয়রা। একপর্যায়ে গভীর রাত পর্যন্ত ওই নারী ও সহকারী পরিচালককে সেখানে অবস্থান করতে দেখে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক মো. রুস্তম আলী এবং ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়। এসময় সহকারী পরিচালকের কক্ষ থেকে মদের বোতল পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পরিচালক এবং ওই নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সহকারী পরিচালক মো. রুস্তম আলী জানান, ওই নারী তার দূর সম্পর্কের শালী এবং তার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর এলাকায়। জিজ্ঞাসাবাদে আপত্তিজনক কোন তথ্য পাওয়া যায়নি। এমতাবস্থায় উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com