1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

আর কোনদিনও শেখ হাসিনার মতো নেতা পাওয়া যাবে না : মতিয়া চৌধুরী

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জুলাই, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেখ হাসিনার মতো নেতা আর কোনদিনও এমন নেতা পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সাবেক কৃষিমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি।
রোববার (২৬ জুলাই) দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ উল আযহা উপলক্ষে ব্যক্তিগত তহবিল থেকে হতদরিদ্রদের মাঝে শাড়ি ও শার্ট বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, এই ভাবে দেওয়ার উপরে দেওয়াÑ এটা কোন দেশে কেউ দেয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক প্রণোদনা দিচ্ছেন, একের পর এক সহায়তা দিচ্ছেন। সকল শ্রেণি-পেশার মানুষের দিকে তিনি তাকাচ্ছেনÑ এটা পৃথিবীর ইতিহাসে বিরল। বঙ্গবন্ধুর মেয়ে বলেই তাঁর এমন মন আছে। অন্য কারও এমন মন নেই, ছিল না, আর কোনদিনও এমন নেতা পাওয়া যাবে না।
এদিন তিনি নালিতাবাড়ী উপজেলার ৫টি ইউনিয়ন এবং নকলা পৌরসভা ও নকলা উপজেলার ৯টি ইউনিয়নে ৩ হাজার শাড়ি ও দেড় হাজার শার্ট বিতরণ করেন। এসব বিতরণী অনুষ্ঠানে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, আওয়ামী লীগ নেতা ফজলুল হক, শফিকুল ইসলাম জিন্নাহ, ফারুক আহমেদ বকুল, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্যপরিষদ কেন্দ্রীয় নেতা গোপাল চন্দ্র সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com