1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেরপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই: শাহে আলম ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নেন জামায়াতকর্মী, পরে জানলেন ‘বিয়ে হয়ে গেছে’ কোরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ কুড়িগ্রামে সব সড়কে সিএনজি চালুর দাবিতে চালকদের সড়ক অবরোধ

নালিতাবাড়ীতে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : প্রয়াত বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে শহরের দক্ষিণ বাজারস্থ যোগানিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ এ কর্মসূচীর আয়োজন করেন।

ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহসভাপতি ও ইউপি সদস্য আমির হোসেন এর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়ার সঞ্চালনায় এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক আমিরুল ইসলাম, বিএনপি নেতা চাঁন মিয়া, জামাল মিয়া, আব্দুল মোতালেব, সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় যোগানিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে কেক কেটে জন্মদিন পালন করেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com