1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় রেকর্ড মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড রোগে গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটির কারণে দেশটিতে এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ প্রাণহানি।
রাজ্য প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুস বলেছেন, মৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী। ভিক্টোরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৭১ এবং অস্ট্রেলিয়ায় ১৫৫ জন।
নতুন করে এদিন আক্রান্ত হয়েছেন ৪৫৯ জন, টানা ২১ দিন ধরে শনাক্তের সংখ্যা তিন অঙ্কের ঘরে। রাজ্যে ২২৮ জন হাসপাতালে ভর্তি আছেন। ৪২ জন আইসিইউতে। অস্ট্রেলিয়ায় মোট আক্রান্ত ১৪ হাজার চারশর বেশি।
সংক্রমণ রোধে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন অ্যান্ড্রুস, ‘কিছু লোক অসুস্থবোধ করছে, তাদের মধ্যে লক্ষণও আছে এবং তারপরও কাজে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা শুধু দেখবো আক্রান্ত বেড়েই যাচ্ছে।’
একই দিনে রেকর্ড ৪৫ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য নিউ সাউথ ওয়েলসে ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ১৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com