1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মানুষের অধিকার প্রতিষ্ঠায় শেষ শ্বাস পর্যন্ত লড়ে যাব : শফিকুর রহমান জেলা প্রশাসকের কার্যালয়ে সহায়তা পেলেন জীর্ণ পোশাকের আবেদ আলী ডেঙ্গু ঠেকাতে স্বেচ্ছাসেবী সংগঠনের সচেতনতামূলক কার্যক্রম শান্তি, সম্প্রীতি, উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে : পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের বিপিএলে দুর্নীতির অভিযোগে তিনজনকে অভিযুক্ত করল বিসিবি সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামীতে কৃষিপণ্য হবে প্রধান রপ্তানিযোগ্য পণ্য : কৃষিমন্ত্রী জুলাই যোদ্ধার কাছে চাঁদা দাবি ও মারধর, জুলাই ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলা

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেক রহমান, এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। এর মধ্যে গত ২৯ আগস্ট নয়াদিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার করতে অনুমতি না দেওয়া দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক বার্তা বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

হুমায়ূন কবির বলেন, বিএনপি জনগণের বিপুল জনসমর্থন নিয়ে বহুবার এই দেশ শাসন করেছে, যা ধারাবাহিকভাবে প্রমাণিত হয়েছে। জনগণ বিএনপির প্রতি গভীর টান অনুভব করে বলেই বারবার আমাদের নির্বাচিত করেছে। এটি একটি ঐতিহাসিক পার্টি। যার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশে যেখানেই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, তা পুনরুদ্ধারে বিএনপি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে।

প্রসঙ্গত, এদিন ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব বা এফসিসি বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে একটি সেমিনার আয়োজন করেছিল। পরে দিল্লি পুলিশের বাধার কারণে শেষ পর্যন্ত এই সেমিনারটি বাতিল করে আয়োজকরা।

গত আগস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘দিল্লি সফর’ নিয়ে নানা খবর ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত এই মাসে তিনি দিল্লি সফরে যাননি। যদিও ভারত থেকে বারবার আগ্রহ দেখায়। দুই সরকারের মধ্যে এ নিয়ে কথা চালাচালি হয়। এবার ঢাকার পক্ষ থেকে আগের চেয়ে তুলনামূলক ইতিবাচক বার্তা এলো সফরের বিষয়ে।

এদিকে, নতুন চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনতে রাজি হয়েছে বাংলাদেশ। গত রোববার রাতে দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে দেশটির রাষ্ট্রদূত সার্জিও গর নিজের এক্স পোস্টে এ তথ্য জানান।

এ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কেনার পথে সরকার। বাংলাদেশকে এই অঞ্চলের এভিয়েশন হাব করার পরিকল্পনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com