1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

ডেঙ্গু ঠেকাতে স্বেচ্ছাসেবী সংগঠনের সচেতনতামূলক কার্যক্রম

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ‘এডিস মশার প্রজননস্থল ধ্বংস করি, ডেঙ্গু প্রতিরোধ করি’—এমন বার্তা নিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে সেমিনারে মূল আলোচক ছিলেন নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফাহাদ রহমান।

সেমিনারে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না, মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি পরিবার ও সমাজে সচেতনতা বাড়াতে হবে। শিক্ষার্থীরা সচেতন হলে সেই বার্তা সহজেই পরিবার ও সমাজে ছড়িয়ে দেওয়া সম্ভব।

মূল আলোচনায় ফাহাদ রহমান ডেঙ্গুর কারণ, লক্ষণ, বিস্তার ও প্রতিরোধের উপায় তুলে ধরেন। বাড়ি ও বিদ্যালয়ের আশপাশে পানি জমতে না দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেন তিনি।

এরপর সেমিনারে আলোচিত বিষয় নিয়ে মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সঠিক উত্তর দেওয়া প্রথম পাঁচজন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। তাঁদের শিক্ষা উপকরণ ও একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীলতা ও বৃক্ষরোপণে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com