1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

জেলা প্রশাসকের কার্যালয়ে সহায়তা পেলেন জীর্ণ পোশাকের আবেদ আলী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের আশায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অপেক্ষা করছিলেন আবেদ আলী টুনি। তাঁর বাড়ি শেরপুর সদর উপজেলার যোগিনীমুরা এলাকায়। পরনে জীর্ণ পোশাক ও অসহায় অবস্থায় তাঁকে দেখতে পেয়ে বিষয়টি নজরে আসে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের।

পরে জেলা প্রশাসকের নির্দেশে আবেদ আলীকে প্রয়োজনীয় পোশাক কিনে দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও দরিদ্র আবেদ আলীর পাশে প্রশাসনের সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং রাজস্ব) সাইফুল ইসলাম কমল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com