1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্র হাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও অবস্থান নেন দুই পক্ষের নেতাকর্মীরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষ পৃথক স্থানে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মহিউদ্দিনের নেতৃত্বে মুনস্টার কমিউনিটি সেন্টারে সাবেক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনকে প্রধান অতিথি করে একটি পক্ষ কর্মসূচির আয়োজন করে। অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের নেতৃত্বে এলকে সিদ্দিকী স্কয়ারে সাবেক সংসদ সদস্য আসলাম চৌধুরীকে প্রধান অতিথি করে অপর পক্ষ সমাবেশের আয়োজন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে মুনস্টার কমিউনিটি সেন্টার এলাকায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে কাজী সালাউদ্দিনের ছোট ভাই কাজী নাজিম উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহাগসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাজী সালাউদ্দিন বলেন, আমার সমর্থকেরা সীতাকুণ্ড পৌরসভা মাঠে অবস্থান করছেন।

অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর বলেন, আসলাম চৌধুরী মাঠে না থাকলেও তার সমর্থক নারীরা সেখানে অবস্থান করছেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com