1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

শান্তি, সম্প্রীতি, উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে : পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি বলেছেন, শান্তি, সম্প্রীতি উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। যিনি কাজ করেন তার আলোচনাও থাকবে সমালোচনাও থাকবে। যিনি কাজ করেন না তার আলোচনা সমালোচনা কিছুই থাকবে না। বৃহত্তর পার্বত্য অঞ্চলে যে অবস্থা আমরা আপনারা সবাই জানি। এটা শুধু বৃহত্তর পার্বত্য অঞ্চলে নয় সারা বাংলাদেশেই স্বাস্থ্যের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে বেসিক কতগুলি ক্রাইসিস আছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বান্দরবান প্রেসক্লাব চত্তরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি এমন মন্তব্য করেন।

বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মো.ওসমান গণির সভাপতিত্বে এসময় যুগ্ন আহবায়ক মুজিবুর রশীদ, বিএনপি নেতা আবদুল কুদ্দুছ, মো.জাহাঙ্গীর আলম, সাচ প্রু সহ বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপির বান্দরবান জেলা শাখা ও বিভিন্ন উপজেলা এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী হেলথ সেক্টরে উপজেলা কমপ্লেক্স ১০০ শয্যা করবে। পাশাপাশি শিক্ষার ক্ষেত্রেও সেভাবে প্ল্যান নিয়েছেন এবং প্রত্যেকটা সেক্টরে সেটা নিয়েছেন।

এর আগে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুপুরে সড়কপথে চট্টগ্রাম থেকে বান্দরবানে পৌঁছান সাচিংপ্রু জেরী। জেলার প্রবেশমুখ হলুদিয়া এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে তাঁকে স্বাগত জানান। পরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাঁকে শহরে নিয়ে যাওয়া হয়।

শোভাযাত্রার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতা-কর্মী ও সাধারণ মানুষ মন্ত্রীকে ফুল ছিটিয়ে এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ উপলক্ষে শহর ও গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শতাধিক তোরণ নির্মাণ করা হয়।

পরে বিকেলে মন্ত্রী বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বান্দরবান প্রেসক্লাব চত্তরে এক সমাবেশে যোগ দেন।

অনুষ্ঠানে বান্দরবান বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

গত ২১ আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন রাজপুত্র সাচিংপ্রু জেরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com