1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

ইরানের মহাসড়কে জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ১০

  • আপডেট টাইম :: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর সানান্দাজের রাস্তায় একটি জ্বালানি ট্যাংকার দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ট্যাংকারটি বিস্ফোরিত হয়ে ১০ জন নিহত হয়েছেন।

এছাড়া এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

সানান্দাজের গভর্নরের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সানান্দাজে দুর্ঘটনার কবলে পড়া ট্যাংকাটির বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে । ট্যাংকারটি হামাদান-সানান্দাজ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ব্রেকিং সিস্টেমের কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনার কবলে পড়ে। পরে ট্যাংকারটিতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে।

গভর্নর আরও জানান, দুর্ঘটনার পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানান তিনি।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com