1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

যুক্তরাষ্ট্রে করোনার টিকার তৃতীয় ধাপের ট্রায়াল শুরু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মহামরি করোনাভাইরাসের এই অস্থির সময়ে একমাত্র স্বস্তি দিতে পারে টিকা। অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দুই ডজনেরও অধিক টিকা তাদের ট্রায়াল সফলভাবে চালিয়ে যাচ্ছে। সেই তালিকার কয়েকটি টিকা বেশ এগিয়ে আছে। তেমনই একটা মডার্নার তৈরি টিকা।

এই টিকা যে মানবদেহের জন্য নিরাপদ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সক্ষম সেটা প্রমাণিত হয়েছে। সে কারণেই সোমবার থেকে (২৭ জুলাই) যুক্তরাষ্ট্রে এই টিকার তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হয়েছে। খবর আনাদোলু এজেন্সি ও আল জাজিরার।

সোমবার থেকে শুরু হওয়া তৃতীয় ধাপের ট্রায়ালে ৩০ হাজার স্বেচ্ছাসেবক অংশ নিবেন। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য সংস্থা। স্বেচ্ছাসেবকদের ২৮ দিনের মধ্যে এই টিকার দুটি ডোজ দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজের পরিচালক অ্যান্থনি ফাউচি এ বিষয়ে বলেছেন— এই টিকা বৈজ্ঞানিকভাবে যথাযথ। এখন তৃতীয় ধাপে দেখা হবে যে এই টিকা করোনাভাইরাসকে রুখতে পারে কিনা এবং সেটা কতোদিন স্থায়ী হয়।

তৃতীয় ধাপে দেখা হবে যে মাত্র দুই ডোজ দিয়ে করোনাভাইরাসের লক্ষণ রুখতে পারা যায় কিনা। তীব্র সংক্রমণ রুখে দেওয়া যায় কিনা। ভাইরাসের কারণে যে মৃত্যুহার সেটা কমানো যায় কিনা।

তৃতীয় ধাপের ট্রায়ালে সফল হলে চলতি বছরের শেষের দিকে কয়েক মিলিয়ন ডোজ উৎপাদন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com