1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা

করোনায় দৈনিক জাহান সম্পাদক রেবেকা ইয়াসমিনের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

ময়মনসিংহ: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক জাহান সম্পাদক অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন মারা গেছেন।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের (মমেক) ডেডিকেটেড কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক জাকিউল আলম মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৯ জুলাই রেবেকা ইয়াসমিনের করোনা পজিটিভ হলে তাকে মমেকের ডেডিকেটেড কোভিড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রেবেকা ইয়াসমিন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে সংবাদপত্র জগতের পথিকৃৎ ও বহুল প্রচারিত দৈনিক জাহানের প্রয়াত সম্পাদক হাবিবুর রহমান শেখের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনিই পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে ময়মনসিংহ প্রেসক্লাব, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com