1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

মাশরাফি-সাকিবের পরিণতি দেখে রাজনীতি করার ইচ্ছে নেই আফ্রিদির!

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

স্পোর্টস ডেস্ক : বিপিএলে চিটাগাং কিংসের শুভেচ্ছেদূত হিসেবে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এরই মাঝে তামিম ইকবাল, আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি ও শাহীন আফ্রিদির সঙ্গে নৈশভোজ ও আড্ডায় মাতেন সাবেক এই তারকা অলরাউন্ডার। 

আগে থেকেই শহীদ আফ্রিদি নিজের ইউটিউবে ভ্লগ প্রকাশ করে আসছেন। শুক্রবার (৩ জানুয়ারি) তেমনই একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে তামিম আফ্রিদিকে জিজ্ঞেস করেন— তার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে কি না! জবাবে পাক কিংবদন্তি মজা ও খোঁচা দিয়ে বলেন, ‘আরে তোমাদের অবস্থা তো দেখতেছি, আমি (রাজনীতিতে) আসতেছি না।’ তখন সবাই সমস্বরে হেসে ওঠেন।

আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হয়েছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুথানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এতে বিপাকে পড়েন এই দুই ক্রিকেটার। হামলা হয় মাশরাফির লড়াইলের বাড়িতে। আর হত্যা মামলার আসামী হয়েছেন সাকিব আল হাসান। তাই আফ্রিদি সাকিব ও মাশরাফিকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেছেন বলে মনে করছেন অনেকে।

আফ্রিদি তামিমের কাছে জানতে চান, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? (আন্তর্জাতিক ক্যারিয়ার) শেষ?’ পাশে চেয়ারে বসেই জবাবে তামিম বলেন, ‘জাতীয় দল থেকে…জাতীয় দলে আর খেলছি না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com