1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা

হালুয়াঘাটে ইসলামী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুলাই, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপ-শাখার শুভ উদ্বোধন হয়েছে।

গতকাল (২৭জুলাই) সোমবার সকালে হোটেল ইমেক্স ইন্টারন্যাশনাল সংলগ্ন আম্বিয়া প্যালেসে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হালুয়াঘাট উপ শাখার উদ্বোধন করেন পৌরমেয়র মোঃ খায়রুল আলম ভূঞা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান ডঃ মুহাম্মদ সোলায়মান। স্বাগত বক্তব্য রাখেন ফুলপুর শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল আসাদ, হালুয়াঘাট উপ-শাখার ব্যবস্থাপক মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বশির আহমদ ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ প্রমুখ।

বক্তাগণ হালুয়াঘাটের ব্যবসায়ী, উদ্যোক্তা ও কৃষকদের ব্যাংকিং সুযোগ-সুবিধা দিয়ে পাশে থাকার আহবান জানান। ব্যাংক কর্তৃপক্ষ বলেন, এটি উপ-শাখা হলেও গ্রাহকদের পূর্ণাঙ্গ শাখার সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

– মুহাম্মদ মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com