1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

এমবাপ্পের জোড়া গোল, আর্সেনালের টানা ৪

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

স্পোর্টস ডেস্ক : লা লিগায় প্রথম তিন ম্যাচ জিতলেও রিয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলে হেরে ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। শনিবার লিগে জয়ে ফিরল তারা। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল ও এক অ্যাসিস্টে রিয়াল ৪-১ ব্যবধানে হারিয়েছে রায়ো ভায়েকানোকে। রিয়ালের হয়ে একটি করে গোল আলভারো কারেরাস ও জুড বেলিংহামের। ভায়েকানোর একমাত্র গোলটি সের্হিও কামেয়োর।

ফল
রিয়াল মাদ্রিদ ৪ : ১ ভায়েকানো
এস্পানিওল ২ : ০ ওসাসুনা
সান্ডারল্যান্ড ০ : ২ আর্সেনাল
লাৎসিও ২ : ২ এসি মিলান

এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে স্টেডিয়াম অব লাইটে সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। পেনাল্টিসহ অসাধারণ সব সেভে দলের নায়ক গোলকিপার দাভিদ রায়া। এ নিয়ে লিগে ৪ ম্যাচে টানা ৪ জয় পেল বর্তমান চ্যাম্পিয়নরা। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। এইতালিয়ান সিরি ‘আ’তে লাৎসিওর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে এসি মিলান।

সান্তিয়াগো বার্নাব্যুতে ১৪তম মিনিটে এমবাপ্পের পেনাল্টিতে এগিয়ে যায় রিয়াল। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পড়া আলভারো কারেরাস ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

১৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। বক্সে এমবাপ্পের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে জাল খুঁজে নেন কারেরাস। ৩৫তম মিনিটে ভিনিসিয়ুসের পাসে স্কোরলাইন ৩-০ করেন বেলিংহাম।

৫১তম মিনিটে এক গোল হজম করে রিয়াল। এরপর তাদের রক্ষণ হয়ে যায় এলোমেলো। থিবো কোর্তোয়া করছিলেন একের পর এক সেভ। বার্নাব্যুর দর্শকরা মেজাজ হারিয়ে দিচ্ছিলেন দুয়ো।
৭২তম মিনিটে ইয়ান দিওমান্দেকে তুলে আর্দা গুলেরকে নামানোর পর খেলায় ফেরে রিয়াল। ইনজুরি টাইমে সেই গুলেরের পাসে ৪-১ গোলের জয় নিশ্চিত করেন এমবাপ্পে। এবারের লা লিগায় এটি তার ষষ্ঠ গোল।

ইংলিশ প্রিমিয়ার লিগে ৫৪তম মিনিটে আর্সেনালের বিপক্ষে পেনাল্টি পেয়েছিল সান্ডারল্যান্ড। বক্সে ড্যান ব্যালার্ডকে জাপটে ধরে ফেলে দিয়েছিলেন এজরি কন্সা। কিন্তু এন্সো লি ফির স্পট কিক নিজের বাম দিকে ঝাঁপিয়ে আটকে দেন রায়া। বল তার গ্লাভস হয়ে লাগে পোস্টে।

৫৮ মিনিটে ডেকলান রাইসের পাস ধরে বাঁকানো শটে আর্সেনালকে এগিয়ে নেন বদলি নামা ব্রুনো গিমারাইস। ইনজুরি টাইমে বুকায়ো সাকার পেনাল্টি থেকে ২-০ গোলের জয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

বক্সে ফাউলের শিকার হয়েছিলেন সাকাই। তাকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সান্ডারল্যান্ডের মান্দাভা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com