1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলের বাজারে বড় উত্থান একলাফে ১০৭ ডলার পঞ্চগড়ে গভীর রাতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ প্রধান শিক্ষক নেই ৪৪ শতাংশ বিদ্যালয়ে, সহকারীর পদ খালি ৪৯৬টি এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে ২৫০ বোতল ভারতীয় মদসহ ৪ জন গ্রেফতার ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসবে, এটা শুধুই গুজব: বিমান ও পর্যটন মন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

মরিচের গুঁড়া ছুড়ে ব্যাংক থেকে ৪ লাখ ৫৩ হাজার টাকা লুট

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নাগপুরে ব্যাংককর্মীদের ওপর মরিচের গুঁড়া ছুড়ে ৪ লাখ ৫৩ হাজার রুপি লুটের অভিযোগে ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। লুটের পুরো অর্থই তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

গ্রেপ্তার যুবকের নাম সূরজ ভোজরাজ বোরকার। তিনি নাগপুরের একটি গ্রামের বাসিন্দা এবং বর্তমানে বেকার বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নাগপুরের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) ভান্ডে প্লট শাখায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্যাংকের কর্মীরা এটিএম কক্ষ থেকে নগদ অর্থ নিয়ে ব্যাংকে প্রবেশ করছিলেন। এ সময় তাদের অনুসরণ করে বোরকার।

পুলিশের দাবি, এর আগে ব্যাংকটি ঘুরে দেখে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন তিনি। ব্যাংকের কর্মকর্তারা কখন এটিএম কক্ষ থেকে টাকা নিয়ে বের হন, সে সময়ের অপেক্ষায় ছিলেন অভিযুক্ত।

পুলিশ কর্মকর্তা রমেশ খুনে বলেন, ব্যাংককর্মীরা টাকা নিয়ে বের হওয়ার পর তাদের অনুসরণ করেন বোরকার। একপর্যায়ে তাদের ওপর মরিচের গুঁড়া ছুড়ে দিয়ে ৪ লাখ ৫৩ হাজার রুপি নিয়ে পালিয়ে যান তিনি।

একজন ব্যাংককর্মী সঙ্গে সঙ্গে তাকে ধাওয়া করেন। একই সময়ে এলাকায় টহলরত বিট মার্শাল ও গোয়েন্দা শাখার সদস্যরা ধাওয়ায় যোগ দেন। প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে বোরকারকে আটক করা হয়। তার কাছ থেকে লুট হওয়া পুরো অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এক পুলিশ কর্মকর্তা বলেন, বোরকার বর্তমানে বেকার। অর্থের লোভেই তিনি এই লুটের ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটিও তদন্তের অংশ হিসেবে পরীক্ষা করে দেখছে পুলিশ। সাক্কারদারা থানায় বোরকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি একাই এই লুটের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছিলেন কি না এবং ঘটনার পেছনে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র : ইন্ডিয়া টুডে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com