1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা

শ্রীবরদীতে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুলাই, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক ব্যবহার না করার অপরাধে পথচারীদের কাছ থেকে ১২টি মামলায় ৫ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এছাড়াও সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে বিনামূল্যে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান। এসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী থানার এসআই মুফাখ্খির উদ্দিন, উপজেলা প্রশাসনের সিএ আবুল কালাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com