1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

চীনে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সরবরাহ স্থগিত করেছে রাশিয়া

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া স্থানীয়ভাবে তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ চীনের কাছে সরবরাহ বন্ধ ঘোষণা করেছে। আগামীতে কবে থেকে পুনরায় সরবরাহ শুরু হবে তা এখনো জানানো হয়নি। চীনা গণমাধ্যমগুলোর বরাতে ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের অনলাইন প্রতিবেদনে এমন খবর প্রকাশিত হয়েছে।

চীনা দৈনিক সোহু উদ্ধৃত করে বলা হচ্ছে, ‘এবার চীনের কাছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার চালান বন্ধ করার ঘোষণা দিয়েছে রাশিয়া। তবে কিছু দিক বিবেচনায় আমরা বলতে পারি এটা চীনের সুবিধার কথা ভেবেই করা হয়েছে। চুক্তি সই করার পর কোনো সমরাস্ত্র পাওয়ার বিষয়টি আদতে অতটা সহজ নয়।’

দৈনিকটি আরও লিখেছে, ‘তারা বলছে, এই সমরাস্ত্র ডেলিভারি করার কাজটা খুবই জটিল। কেননা চীনে প্রশিক্ষণের জন্য সেনা পাঠাতে, ক্ষেপণাস্ত্রগুলো বহরে যুক্ত করার জন্য রাশিয়ারও অনেক কারিগরি প্রযুক্তিসম্পন্ন সেনার দরকার পড়বে। ফলে এমন সময়ে এসব ঝুঁকি না নিয়ে সরবরাহ বন্ধের এই সিদ্ধান্ত।’

তবে রাশিয়ার এমন ঘোষণার পর চীনের পক্ষ থেকে বলা হচ্ছে, এস-৪০০ সরবরাহ করা হলে তা চীনের পিপলস লিবারেশন আর্মি করোনার সংক্রমণ ঠেকাতে যেসব পদক্ষেপ নিচ্ছে তাতে প্রভাব ফেলবে আর রাশিয়া এটা কখনোই চায় না। মস্কো এরকম উদ্বেগ থেকেই এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

সামরিক বাহিনীর কূটনৈতিক সূত্রের বরাতে রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হচ্ছে, ২০১৮ সালে রাশিয়ার তৈরি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালানটি চীনে পৌঁছায়। রাশিয়া যেসব আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে এর মধ্যে সবচেয়ে অত্যাধুনিক হলো এস-৪০০।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com