1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর জুলাই থেকেই বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ নালিতাবাড়ীতে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ রাজধানীর আড়াই শ চেকপোস্টে নিরাপত্তা জোরদার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব ব্যাচেলর পয়েন্টের ফ্ল্যাটে আ খ ম হাসান হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের সুনামগঞ্জে বিষপানে ৩ সন্তানের মৃত্যু, আশঙ্কাজনক বাবা

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৫ পুলিশ সদস্যসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কোহাট শহরে জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী নিরাপত্তা বাহিনীর একটি দফতরে সজোরে ধাক্কা দেয়। ওই সময় দফতরের ভেতরের মসজিদে জুমার নামাজ আদায় করছিলেন বহু মানুষ।

বিস্ফোরণের পরপরই গাড়িতে থাকা আরেক হামলাকারী বন্দুক দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধারে অভিযান শুরু করেন।

তবে এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com