1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩১ আগস্ট পর্যন্ত

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুলাই, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বুধবার (২৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান ছুটি ৬ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ছুটি বাড়ানো হলো।

সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি হিসেবে সিলেবাস সংক্ষিপ্ত করার কাজ শুরু হয়েছে। শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী জ্ঞান অর্জনের বিষয়কে প্রাধান‌্য দিয়ে সিলেবাস সংশোধন করা হবে বলে জানা গেছে।

করোনার কারণে চার মাস ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। চলতি বছরের মার্চে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল, তবে করোনার কারণে তা এখনো হয়নি।

আগামী নভেম্বরে পিইসি-ইবতেদায়ি এবং জেএসসি-জেডিসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও এসব পরীক্ষা এক মাস পিছিয়ে ডিসেম্বরে নেওয়া হতে পারে। করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকায় শিগগিরই খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষাবর্ষ দুই মাস বাড়ানোর বিকল্প চিন্তা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com