1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুরে রশিদা বিড়ি কোম্পানীর ৩ লাখ ৪০ হাজার ব্যবহৃত ব্যান্ডরোল জব্দ, আটক ২

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

শেরপুর : শেরপুরে ইদ্রিস এন্ড কোং এর রশিদা বিড়ি’র দুইটি ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ৩ লাখ ৪০ হাজার প্যাকেটে ব্যবহৃত ব্যান্ডরোল জব্দ করেছে র‌্যাব-১৪ এর একটি দল।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে বারোটার দিকে শেরপুর সদর এবং শ্রীবর্দী উপজেলা একই কোম্পানীর দুইটি ফ্যাক্টরীতে এনএসআই, র‌্যাব-১৪ এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব ব্যবহৃত ব্যান্ডরোল লাগানো প্যাকেট জব্দ করা হয়। এসময় উভয় ফ্যাক্টরী থেকে দুই জনকে আটক করা হয়।
এনএসআই ও র‌্যাব জানায়, শেরপুরের ইদ্রিস এন্ড কোং নামে একটি কোম্পানীর বিড়ির প্যাকেটে ব্যবহৃত সরকারী রাজস্ব আদায়ের ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ির প্যাকেট বাজারজাত করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে এনএসআই, র‌্যাব এবং জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে শেরপুরের লছমনপুর, কুসুমহাটি এলাকার ইদ্রিস এন্ড কোং এর ফ্যাক্টরীতে। অভিযান পরিচালনাকালে ২ লাখ ৫০ হাজার ব্যবহৃত ব্যান্ডরোল জব্দ করে। এসময় শফিউল আলম নামে একজনকে আটক করে। আটক ব্যক্তি এই প্রতিষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপক পদে কর্মরত।
এদিকে অভিযানের খবর পেয়ে প্রতিষ্ঠানের ম্যানেজার কৌশলে পালিয়ে যায়। জব্দকৃত মালামালসহ শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও শ্রীবরদীতে একই বিড়ি ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ৯০ হাজার ব্যবহৃত ব্যান্ডরোল জব্দ করা হয় এবং সেখান থেকে আটক করা হয় আরও একজনকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com