1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আমরা কখনো মাথা নত করব না: জাতিসংঘে পেজেশকিয়ান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হুমকি ও চাপের মুখে ইরান কখনো মাথা নত করবে না বলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে স্পষ্ট হুঙ্কার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে চিরতরে ধূলিসাৎ করার হুমকির পরদিনই তিনি পাল্টা এই প্রতিক্রিয়া জানান।

ট্রাম্পকে উদ্দেশ্য করে পেজেশকিয়ান জানান, নিষেধাজ্ঞা, অতিরিক্ত চাপ ও হুমকি বাড়লে ইরানি জনগণের প্রতিরোধ আরও শক্তিশালী হবে। তিনি বলেন, ‘আমরা কখনোই মাথা নত করব না কিংবা হাঁটু গেড়ে বসে পড়ব না।’ তা সত্ত্বেও ইরান শান্তির স্বার্থে কূটনৈতিক আলোচনার পথ খোলা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

ভাষণের শুরুতে পেজেশকিয়ান ইরানের সংঘাতের প্রথম দিকে নিহত ৮৬ বছর বয়সী সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একটি ছবি হাতে তুলে ধরেন। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম আঘাতেই তিনি নিহত হয়েছিলেন।

এর পাশাপাশি মার্কিন বিমান হামলায় নিহত হওয়া বেশ কিছু ইরানি শিশু এবং তাদের কবরের ছবি পুরো অধিবেশনের সামনে তুলে ধরেন পেজেশকিয়ান।

পরমাণু কর্মসূচি সংক্রান্ত আলোচনার মধ্যেই গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যৌথ আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর দুটি যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়ে যুদ্ধ দীর্ঘায়িত হলে এর প্রভাব পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর পাশাপাশি ইয়েমেন এবং লেবাননেও ছড়িয়ে পড়ে।

সূত্র: মিডল ইস্ট আই

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com