1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাশকতার সময় পরিচয় আড়ালে মজুত করা ৯ হাজার মুখোশ জব্দ: ডিএমপি বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি, অনুষ্ঠান শেষে ফের কারাগারে ফিরলেন বর মেয়ের ফেসবুক স্ট্যাটাস ঘিরে সংঘর্ষ, প্রাণ গেল বাবার নায়কের স্ত্রী পছন্দ না করায় সিনেমা থেকে বাদ পড়েছিলেন তাপসী এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩ নালিতাবাড়ীতে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে যুবক আটক নাসীরুদ্দীন পাটওয়ারী এই বক্তব্য কেন দিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি কমিশনার বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘে তারেক রহমান শান্তিকামী মানুষের মনের কথা বলেছেন: রিজভী এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট

একতরফা নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে শেরপুরে ওলামা দলের সমাবেশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুর : কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরিত ও অনুমোদিত কমিটি বহাল থাকা সত্ত্বেও জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কাজী মো. সেলিম রেজা কর্তৃক গত ১৩ আগস্ট এককভাবে ঘোষিত শেরপুর জেলা ওলামা দলের নতুন কমিটির প্রতিবাদে সমাবেশ করেছেন জেলা ওলামা দলের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফরহাদ আলী ও সদস্য সচিব এইচএম আরিফ হাসান টুটুলের নেতৃত্বে নালিতাবাড়ী উপজেলায় সাংগঠনিক সফর শেষে মধুটিলা ইকোপার্ক চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা সোলায়মানসহ উপজেলা ওলামা দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা বলেন, কেন্দ্রীয় কমিটির অনুমোদিত কমিটি বহাল থাকা অবস্থায় এককভাবে নতুন কমিটি ঘোষণা সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। তারা ওই কমিটি ঘোষণার প্রতিবাদ জানান এবং অনুমোদিত কমিটি বহাল রাখার দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com