1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার, থানার সামনে স্বজনদের আহাজারি যাচাই-বাছাই শেষে জাসদ কার্যালয়ে আটক ২৮০-৩০০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি নালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার খারাপ কাজ করলে আমার ভাইও ছাড় পাবে না : হাসনাত আবদুল্লাহ ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলায় নিহত ১১ রাড্ডা ক্লিনিকে মধ্যরাতে ভাঙচুর-লুট, ৪ জন কারাগারে নকলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় সভা

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বিনোদন ডেস্ক: এক ব্যবসায়ীকে মারধর এবং তার কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায় করেছেন তিনি। সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রীকে। তার ব্যাংক অ্যাকাউন্টে সেই অর্থের লেনদেনের প্রমাণও মিলেছে। ঘটনাটি বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে পুলিশ।

গত ২২ আগস্ট ভোরের দিকে ওই ব্যবসায়ী বাইরে থেকে তার ছোট ঘরে ফিরে এলে, সেখানে আগে থেকে উপস্থিত থাকা বর্ষিণী, তার বন্ধু সঞ্জয় এবং আরও দু’জন ব্যবসায়ীকে মারধর করেন। একইসঙ্গে জোরপূর্বক ৫০ হাজার রুপি নগদ ছিনিয়ে নেন।

এরপর সঞ্জয়ের কাছ থেকে চাঁদাবাজির ফোন পেয়ে ব্যবসায়ী তরুণ বর্ষিণীর ব্যাংক অ্যাকাউন্টে তিন লাখ এবং সঞ্জয়ের ব্যাংক অ্যাকাউন্টে আরও দুই লাখ রুপি পাঠাতে বাধ্য হন। মোট ৫ লাখ ৫০ হাজার রুপি দেয়ার পরও তাকে ভয়ভীতি দেখাতে থাকেন সঞ্জয়। পাশাপাশি আরও ২৭ লাখ রুপি চাঁদা দাবি করেন।

বর্ষিণী ভেঙ্কটবর্ষিণী ভেঙ্কট

এ ঘটনায় ব্যবসায়ী তরুণ অভিযোগ দায়ের করলে গুইন্ডি থানা পুলিশ একটি মামলা করে ঘটনাটি তদন্ত শুরু করে। অভিযোগকারীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই করে অভিনেত্রী বর্ষিণীর অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে গত ২২ সেপ্টেম্বর মাইলাপুরের বাসিন্দা অভিযুক্ত অভিনেত্রী বর্ষিণীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি আইফোন বাজেয়াপ্ত করা হয়।

অভিনেত্রীকে পরে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয় এবং বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। আর এর সঙ্গে জড়িত অভিনেত্রীর সহযোগীদের গ্রেপ্তার করার জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com