1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪ ও ২০২৫-এর আওতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে এসব তুলে দেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।

এ সময় পুলিশ সুপার বলেন, কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়া সবার দায়িত্ব। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। পাশাপাশি অভিভাবকদেরও শুভেচ্ছা জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় সব বিষয়ে এ+ (জিপিএ-৫) পাওয়া শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ছয় সদস্যের মেধাবী সন্তানকে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির জন্য নির্বাচিত করা হয়। তাদেরই বৃত্তির অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com