1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে রাস্তা, অপারেশন থিয়েটার ও পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে শহরের নিলামপট্টি এলাকায় ইউনি ব্লক দিয়ে রাস্তা নির্মাণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোফ্লোরেন অপারেশন থিয়েটার চালু এবং ভোগাই নদীতে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পৃথক আয়োজনে এসব কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। এ সময় পৌরসভার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।

নালিতাবাড়ী পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত পৃথক কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

নালিতাবাড়ী সরকারি হাসপাতালে প্রথমবারের মতো আইসোফ্লোরেন সুবিধাসহ সিজারিয়ান অপারেশন থিয়েটার চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে নিলামপট্টি এলাকায় ইউনি ব্লক দিয়ে রাস্তা নির্মাণের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও চলাচলের দুর্ভোগ কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com