1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

প্রবীণদের মর্যাদা ও অধিকার নিশ্চিতের আহ্বান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে র‍্যালির আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, রাজনীতিবিদ আব্দুল আওয়াল, আব্দুল বাতেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা প্রবীণদের মর্যাদা ও অধিকার রক্ষা, নিরাপদ ও সুস্থ জীবনযাপন নিশ্চিত করা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

তারা প্রবীণ জনগোষ্ঠীর প্রতি পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্ব দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com