1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৫৩তম আসর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় সেঁজুতি অঙ্গনে এ আসর অনুষ্ঠিত হয়।

‘রুমির কবিতায় আত্মার মুক্তি ও শাশ্বত প্রেম’ শিরোনামে অনুষ্ঠিত আসরটি ছিল একুশে পাঠচক্রের ১৫৩তম আয়োজন।

এতে সভাপতিত্ব করেন শিক্ষক ঊর্মি দেবনাথ। আলোচনায় অংশ নেন সংস্কৃতিমান প্রেসক্লাব নালিতাবাড়ীর আহ্বায়ক বিপ্লব দে কেটু, শিক্ষক শঙ্করী পাঠক ও শিক্ষক পূজা সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মনি গাঙ্গুলি।

আলোচনায় বক্তারা বলেন, রুমির কবিতায় আত্মার মুক্তি ও শাশ্বত প্রেমের অনুসন্ধান বিশেষভাবে উঠে এসেছে। তাঁর কাছে প্রেম শুধু জাগতিক অনুভূতি নয়; বরং অহং, সংকীর্ণতা ও অন্ধকার থেকে আত্মাকে মুক্ত করে পরম সত্যের দিকে নিয়ে যাওয়ার পথ। ভালোবাসাকে আত্মবিসর্জন, মানবতার প্রতি মমতা এবং সৃষ্টির সঙ্গে একাত্ম হওয়ার সাধনা হিসেবে দেখেছেন রুমি।

বক্তারা আরও বলেন, রুমির কবিতা আজও মানুষকে প্রেম, শান্তি ও আত্মমুক্তির পথে আহ্বান জানায়।

আসরটির দ্বিতীয় পর্বে শিশু শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com