1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পুলিশ সেজে দেশজুড়ে ডাকাতি, গ্রেপ্তার ৩ ডাকাত

  • আপডেট টাইম :: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: ঢাকার সাভারে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছে থেকে নীল রঙের পুলিশের টি-শার্ট, লোহার হাসুয়া, ছুরি, মোটরসাইকেল ও বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম। এর আগে, মঙ্গলবার (৬ অক্টোবর) মাদারীপুরের রাজৈর থানাধীন টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মাদারীপুরের কালকিনি থানার আলীপুর গ্রামের মো. উজ্জল সরদার (৩২), মাদারীপুর সদর মডেল থানার কুলপদ্দি গ্রামের মো. জুয়েল সিকদার (৩৮) এবং কালকিনি থানার খাসেরহাট গ্রামের মো. তামিম হাওলাদার (২৫)।

পুলিশ সূত্র জানায়, গত ১০ সেপ্টেম্বর সাভার মডেল থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেনে বেলা ১১টার দিকে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা প্রাইভেটকার, হাইস ও নোয়াহ গাড়ি ব্যবহার করে ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছিল।

গ্রেপ্তারকৃত উজ্জল সরদারের বিরুদ্ধে শরীয়তপুরের গোসাইরহাট থানায় এবং তামিম হাওলাদারের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

অভিযানকালে তাদের কাছে থেকে ১টি মোটর সাইকেল, ১টি নীল রঙের পুলিশের টি-শার্ট, ১টি লোহার হাসুয়া, ২টি লোহার ছুরি, ২টি বাটন ও ৫টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড স্মার্টফোন, নগদ তেরো হাজার ১৬৭ টাকা, ‌‘জাহিদুল’ নামের একটি নেমপ্লেট, ৩টি মানিব্যাগ ও ২টি হাতঘড়ি উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর পক্ষ থেকে জানানো হয়, আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com