
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের চৌরধীকোনা মাঠের দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যা সমাধানে মাটির নিচ দিয়ে পাইপ স্থাপনের কাজ উদ্বোধন ও পরিদর্শন করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।
শুক্রবার (৯ অক্টোবর) দুলালের বাড়ি থেকে ভোগাই নদী পর্যন্ত পাইপ স্থাপনের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থার কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় প্রকল্পের সভাপতি এনামুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
স্থানীয়রা আশা করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে চৌরধীকোনা মাঠের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধান হবে। এতে কৃষিকাজে সুবিধা বাড়ার পাশাপাশি স্থানীয় মানুষের দৈনন্দিন দুর্ভোগও কমবে।