
নালিতাবাড়ী (শেরপুর) : ‘আপনার চোখকে ভালোবাসেন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নালিতাবাড়ীর আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশন স্প্রিংয়ের সহযোগিতায় সকালে একটি হাসপাতাল চত্বরে র্যালি বের করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডা. তানভীর ইবনে কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম।
অন্যান্যের মাঝে বক্তব্য দেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী ফারহানা মিল্কী, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার আল-আমিন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) এর এরিয়া ম্যানেজার নুর নবী সরকার ও ডা. ফাহাদ রহমান।
বক্তারা চোখের যত্ন, দৃষ্টিশক্তি সংরক্ষণ, বিভিন্ন চোখের রোগ প্রতিরোধ এবং সময়মতো চক্ষু চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে চোখের সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।
এসময় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার ইদ্রিস আলী, এফও তৌকির আহম্মেদসহ ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।