1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিলাপি নিয়ে মারামারি করে হাসপাতালে বিএনপি নেতা গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই, অ্যাকাউন্টস ম্যানেজার গুলিবিদ্ধ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী নকলায় পানি নিষ্কাশনে পাইপ স্থাপন উদ্বোধন এমপির ডেঙ্গু প্রতিরোধে শেরপুরে জামায়াতের লিফলেট বিতরণ শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক, মেলেনি মোবাইল ফোন সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

জিলাপি নিয়ে মারামারি করে হাসপাতালে বিএনপি নেতা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপি নেতা আলমগীর মোল্লার ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

এ ঘটনার দুই দিন পর আলমগীর মোল্লা ও তাঁর পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন হামলার ঘটনায় অভিযুক্ত শাহাদাত হোসেন। মামলাটি প্রত্যাহার ও হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নিয়ে চাঁদাবাজির মামলা প্রত্যাহার এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে স্থানীয়দের দাবি, গত ২ অক্টোবর রাত ৮টার দিকে নবীগঞ্জ বাজারে জিলাপি বিতরণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা আলমগীর মোল্লার সঙ্গে নুর মোহাম্মদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুর মোহাম্মদ, তাঁর ছেলে মো. শাহাদাত হোসেন, মো. ফয়সাল ও আরাফাত হোসেনসহ কয়েকজন আলমগীর মোল্লার ওপর হামলা করেন বলে অভিযোগ করা হয়। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দুই দিন পর, ৪ অক্টোবর লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আলমগীর মোল্লা, তাঁর ছেলে মো. নোমান ও মেয়ের জামাতা মো. ওসমানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন শাহাদাত হোসেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হামলায় আহত হওয়ার পর আলমগীর মোল্লা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। তাঁদের দাবি, মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, বিএনপি নেতা আলমগীর মোল্লার ওপর হামলার অভিযোগ তদন্ত করে নুর মোহাম্মদ, শাহাদাত হোসেন, ফয়সাল হোসেন ও আরাফাত হোসেনসহ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন, ছাত্রনেতা সজীবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মামলার বাদী শাহাদাত হোসেনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com