1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বাংলাদেশকে হতাশ করে জয়ের সমান ড্র আফগানিস্তানের বাড়ির সামনে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী, মাথায় ৪ সেলাই সরকারকে ফিটনেসবিহীন গাড়িতে তুলে দেওয়া হয়েছে : হাসনাত আবদুল্লাহ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রুয়েটের ১২ শিক্ষার্থী বহিষ্কার প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান দেশে ফিরতে পারতেন না: নাহিদ ইসলাম নকলায় দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত

শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রীবরদী, শেরপুর: “ঘর থেকে শুরু করি, সহনশীল দেশ গড়ি”—স্লোগানে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ।

এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান, তাতিহাটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুলসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিসের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com