1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রবাসী তরুণীর সাথে প্রতারণা ও মিথ্যা মামলার প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন ভারতের আন্দোলনের পেছনে রয়েছে বাংলাদেশ, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর বিদ্যুৎহীন ভবনে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে পৌঁছানোর শঙ্কা আইএমএফের যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা যুবদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ, প্রবাসী নারীর সাথে প্রতারণার পাল্টা অভিযোগ যুবদল নেতার

প্রবাসী তরুণীর সাথে প্রতারণা ও মিথ্যা মামলার প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : জাপান প্রবাসী এক হিন্দু তরুণীর সাথে প্রতারণা করে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে ছদ্মনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম অতঃপর আইফোনসহ বিভিন্ন সময় আরও প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এবং স্থানীয় যুবদলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমানের বিরুদ্ধে আদালতে উল্টো মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের নিজ কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় প্রবাস থেকে মোবাইল ফোনে যুক্ত হয়ে ভুক্তভোগী ওই তরুণী অভিযুক্ত বিবাহিত মুসলিম যুবক জান্নাতুল নাঈমের বিরুদ্ধে প্রতারণার বিচার ও প্রদানকৃত অর্থ ফেরতের দাবী জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ময়মনসিংহের ইশ^গঞ্জের বিবাহিত মুসলিম যুবক জান্নাতুল নাঈম গত কয়েক মাস আগে অন্ত সরকার দ্রুব নামে ফেসবুকে হিন্দু অবিবাহিত তরুণ দাবী করে নোয়াখালির জাপান প্রবাসী এক হিন্দু তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে। পরে তার কাছ থেকে আইফোন ও ১৮ লাখ টাকা বিভিন্ন সময়ে হাতিয়ে নেয়। এক পর্যায়ে আরও ৫ লাখ টাকা না দিলে বিয়ে করবে না মর্মে হুঁশিয়ারি দিলে তরুণীর সন্দেহ হয়। পরবর্তীতে জাপান প্রবাসী আরিফুল ইসলামের মাধ্যমে তার বড় ভাই যুবদল নেতা মিজানুর রহমানের সাথে পরিচয় ঘটলে ভুক্তভোগী তরুণী এর প্রতিকার চান।

এরই অংশ হিসেবে মিজানুর রহমান দাবীকৃত ৫ লাখ টাকা প্রদানের কথা বলে নালিতাবাড়ী ডেকে এনে অভিযুক্ত যুবক জান্নাতুল নাঈমকে নিয়ে শালিশি বৈঠকে বসেন। এসময় নাঈম নিজের দোষ স্বীকার করে আত্মসাৎকৃত অর্থ ফেরতের প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে তিনি শেরপুর আদালতে গিয়ে উল্টো যুবদল নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com