1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বাংলাদেশকে হতাশ করে জয়ের সমান ড্র আফগানিস্তানের বাড়ির সামনে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী, মাথায় ৪ সেলাই সরকারকে ফিটনেসবিহীন গাড়িতে তুলে দেওয়া হয়েছে : হাসনাত আবদুল্লাহ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রুয়েটের ১২ শিক্ষার্থী বহিষ্কার প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান দেশে ফিরতে পারতেন না: নাহিদ ইসলাম নকলায় দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত

নকলায় দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নকলা, শেরপুর: ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে নকলা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ। পরে শেরপুরের ফায়ার সার্ভিসের উদ্যেগে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় মহড়া প্রদর্শন করা হয়। এর পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামীমের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আলহাজ্ব মো. খোরশেদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মো. শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

এসময় সাংবাদিক শফিউল আলম লাভলু, আরিফুর রহমান, শফিউজ্জামান রানা, নাহিদুল ইসলাম রিজন, আল আমিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com