1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আফগানিস্তানে কারাগারে হামলা, নিহত ২৪

  • আপডেট টাইম :: সোমবার, ৩ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের একটি কারাগারে ইসলামিক স্টেটের যোদ্ধাদের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনী বন্দুকযুদ্ধে অন্তত ২৪ জন নিহত হয়েছে। সোমবার রাতভর এই বন্দুকযুদ্ধ চলাকালে বিপুল সংখ্যক কয়েদি কারাগার থেকে পালিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার বিকেলে কারাগারের প্রবেশ মুখে গাড়ি বোমার বিস্ফোরণের মধ্য দিয়ে হামলার সূত্রপাত। এর পরপরই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা শুরু করে আইএস।

নানগরহার প্রদেশের আইনপ্রণেতা সোহরাব কাদেরি জানান, কারাগারে হামলার সঙ্গে ৩০ সন্ত্রাসী জড়িত ছিল। পালানোর সময় প্রায় দুই হাজার বন্দিকে আটক করা হয়েছে।

সরকারের মুখপাত্র আতাউল্লাহ খাগানি জানান, বন্দুকযুদ্ধে তিন সন্ত্রাসী নিহত হয়। এছাড়া ২১ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত এবং ৪৩ জন আহত হয়েছে।

তিনি জানান, পালিয়ে যাওয়া বন্দিদের আটক করতে অতিরিক্ত পুলিশ মাঠে নামে এবং সোমবার দুপুরের মধ্যে প্রায় এক হাজার বন্দিকে আটক করা হয়। এখনও কতজন পলাতক আছে সে বিষয়ে কিছু জানাননি খাগানি।

সোহরাব কাদেরি বলেন, ‘পুরো জালালাবাদ শহরে কারফিউ জারি করা হয়েছে, দোকানপাট সব বন্ধ। জালালাবাদ এখন পুরোপুরি ফাঁকা।

এক বিবৃতিতে ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com