1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বয়স্কভাতার কথা বলে টিপসই, পরে বৃদ্ধ জানলেন জমি বিক্রি হয়ে গেছে ৫ বছরের কাজের মূল্যায়ন করেই পরবর্তী নির্বাচনে বিএনপিকে ভোট দেবে জনগণ: চিফ হুইপ কান্না আর দেবী বন্দনায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা ভুয়া নিয়োগে ১৩ বছর বেতন-ভাতা, তদন্তে সত্যতা মেলায় এমপিও বাতিল আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সমাজ পরিবর্তনেও ইমামদের এগিয়ে আসতে হবে: এমপি লুনা সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পরই স্ট্যান্ড রিলিজ বিভাগীয় কমিশনার ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদ জব্দ

নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীরের পূজামণ্ডপ পরিদর্শন

  • আপডেট টাইম :: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৯ নং মরিচপুরান ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউপি চেয়ারম্যান প্রার্থী ও জ্যেষ্ঠ সাংবাদিক জাহাঙ্গীর আলম তালুকদার। এ সময় তিনি মন্দির কর্তৃপক্ষের হাতে নগদ অর্থসহায়তা তুলে দেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করেন।

পরিদর্শনকালে জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, মরিচপুরান ইউনিয়ন সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ইউনিয়ন। এখানে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই যেন নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন, সে পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ দীর্ঘদিন ধরে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করে আসছেন। এই ধর্মীয় সম্প্রীতি দেশের ঐতিহ্য, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। দল-মত, ধর্ম-বর্ণনির্বিশেষে সবার জন্য কল্যাণকর, নিরাপদ ও মানবিক সমাজ প্রতিষ্ঠাই হওয়া উচিত সবার অঙ্গীকার। মানুষের কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ দুর্গাপূজাকে কেন্দ্র করে ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিদর্শনকালে আব্দুল হান্নান, হোসেন মিয়া, সাইফুল ইসলাম, আবু আনছারী, রিয়াজুল ইসলাম, রুবেল, ফজলুল হক, সুলতান মিয়া, মাসুদ ও মোতালেবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com