1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

‘রাস্তা আটকে টিকটক ভিডিও বানাতো অপু’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

ঢাকা: টিকটক অপু ভাই। যার কাজই হলো রাস্তার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, অশালীন অঙ্গভঙ্গিতে ভিডিও আপলোড করা। এরকম একটি অপরাধে অপু ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, গত রোববার (০২ আগস্ট) মেহেদী হাসান রবিন নামে স্থানীয় এক প্রকৌশলী তার বন্ধুদের নিয়ে উত্তরার একটি সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। এ সময় রাস্তা আটকে অপু ও তার দুই সহযোগী টিকটক ভিডিও বানাচ্ছিল।

সাইড দেওয়া নিয়ে এ সময় অপু ও তার বন্ধুরা রবিনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তারা রবিনকে মারধর এবং অশালীন ভাষায় গালিগালাজ করে।

বিষয়টি ভুক্তভোগীদের একজনের অভিভাবক পুলিশকে জানায়। পরে সোমবার সন্ধ্যার পর অপুকে দুই সহযোগীসহ উত্তরার ৬ নম্বর সেক্টরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, অপু ও তার বন্ধুরা রাস্তায় আটকে যখন টিকটকের ভিডিও করছিল তখন এর প্রতিবাদ করেন প্রকৌশলী রবিন। পরে তারা রবিনকে মারধর এবং অকথ্য ভাষায় গালমন্দ করে।

এদিকে ওই প্রকৌশলীকে মারধরের ঘটনায় রোববার উত্তরা পশ্চিম থানায় আসামি করে মামলা করেন ভুক্তভোগী।

পুলিশ জানায়, অপু ও তার সহযোগীরা অনেকদিন ধরেই টিকটকে অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে ভিডিও, পশ্চিমা ধাঁচের গ্যাং কালচারের ভিডিওসহ বিভিন্ন আপত্তিকর ভিডিও করে টিকটক ও ইউটিউবে ছেড়ে দিতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com